স্ত্রী ‘লেহেঙ্গা’ পছন্দ না করায় স্বামীর আত্মহত্যা

মার্কেট থেকে কেনা স্বামীর শখের লেহেঙ্গা পছন্দ হয়নি স্ত্রীর। এ নিয়ে রাতভর দুজনের মধ্যে মনোমালিন্য, একপর্যায়ে তা বাক্বিতণ্ডায় রূপ নেয়।
 
অবশেষে স্বামী আকাশ শেখ (২২) বিষয়টি মেনে নিতে না পেরে ক্ষোভে-অভিমানে আত্মহত্যার পথই বেছে নেন।
 
বুধবার খুলনার দিঘলিয়া উপজেলার পল্লীতে এ ঘটনা ঘটে। আত্মহননকারী আকাশ উপজেলার শাহনাজ জুট মিলের মেকানিক্যাল বিভাগের একজন শ্রমিক ছিলেন।
 
পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।