চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পাবনার চাটমোহর উপজেলার বলচপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে সেলিম হোসেন (২০) নামে এক যুবক মারা গেছেন ।
 
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। সেলিম ওই গ্রামের ফেলা প্রাং এর ছেলে।
 
জানা গেছে, ঈদের পরই সেলিমের বিয়ের দিন ধার্য ছিল। বিয়ের আগেই শ্বশুর বাড়ি থেকে সেলিমকে একটি টেলিভিশন দেয়া হয়। টেলিভিশনের এন্টিনা টাঙাতে গিয়ে সেলিশ বিদ্যুৎস্পষ্ট হন। বাড়ির লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।