শোলাকিয়ায় সন্ত্রাসীদের হামলা: নিহত কনস্টেবলের বাড়িতে শোকের মাতম

দেশের সর্ববৃহৎ ঈদের জামাত কিশোরগঞ্জের শোকাকিয়া ঈদগাহ মাঠে বৃহস্পতিবার সন্ত্রসীদের হামলায় নিহত নেত্রকোণার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামের কনস্টেবল আনসারুল হকের বাড়িতে চলছে শোকের মাতম।
 
শনিবার সকালে নয়টার দিকে ঈদুল ফিতরের জামাতের আগে কিশোরগঞ্জ শোলাকিয়া মাঠের আজিম উদ্দিন স্কুলের পাশে অজ্ঞাত দুর্বৃত্তদের বোমার বিস্ফোরণ ও গুলিতে কনস্টেবল আনসারুল হক গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ সামরিক হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। তার বাবা মৃত সিদ্দিকুর রহমান ছিলেন বাস্তা আলিয়া মাদরাসার সহকারী শিক্ষক। তিনি তিয়শ্রী এনএইচখান একাডেমী থেকে ২০০৩ সালে এসএসসি পাশ করেন। ২০০৬ সালে ২৪ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনে যোগদান করেন। তার সর্বশেষ কর্মস্থল ছিল কিশোরগঞ্জ পুলিশ লাইন। আনসারুল ছিল চার ভাইদের মধ্যে তৃতীয়। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
 
ময়মনসিংহ পুলিশ লাইনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে বৃহস্পতিবার বিকালে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়।