দেলদুয়ারে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দক্ষিণ পাড়া গ্রামে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার সকালে ওই গ্রামের নিজ রান্না ঘরের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা এনিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল।
 
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোশাররফ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের পর প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। এ ঘটনায় মামলা হয়েছে।