বাগমারায় ডোবা থেকে লাশ উদ্ধার

 
রাজশাহীর বাগমারায় ডোবা থেকে আবদুর রশিদ (৩০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হাটগাঙ্গোপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি বুজরুককৌড় গ্রামের লোকমান আলীর ছেলে। 
 
বাগমারা থানার ওসি সেলিম হোসেন জানান, ঈদের দিন সকালে স্থানীয় লোকজন হাটগাঙ্গোপাড়া এলাকার একটি ডোবায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পিটিয়ে বা বৈদ্যুতিক শক দিয়ে তাকে খুন করে লাশ ফেলে রাখা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।