দৈনিক ইত্তেফাকের প্রবীণ কর্মী ও ইত্তেফাক এনএনপিপি ওয়াকার্সের সাবেক সভাপতি এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজ পেপার প্রেস ওয়াকার্সের সাবেক সভাপতি ফজলে ইমাম (৮০) মারা গেছেন। (ইন্না লিল্লাহি... রাজিউন)
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে নিজ বাসভবন রাজধানীর গেন্ডারিয়ায় তিনি মারা যান। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিকালে ভাটিখানা বায়তুল আকবর জামে মসজিদে তার নামাজে নামাজে অনুষ্ঠিত হয়। এর পর তাকে বাদ এশা জুরাইন কবরস্থানে লাশ দাফন করা হয়।
তিনি সংবাদ ওয়েজ বোর্ডের সদস্য ছিলেন। তার মৃত্যুতে ইত্তেফাক পরিবারের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে।