দেশের কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
 
সেই সাথে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে অথবা মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
 
আগামী ৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তি থেকে এ কথা জানা গেছে। বৃহস্পতিবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ১৭ মিনিটে।
 
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, পূর্ব উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে উত্তর-পূর্ব উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপ রূপে অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, স্থল নিম্নচাপের কেন্দ্র, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাংশ হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত।
 
এর একটি বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিম বঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামোটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারী ধরনের প্রবল অবস্থায় বিরাজ করছে।