চট্টগ্রামে বিনোদন কেন্দ্রে নিরাপত্তা জোরদার

 
কিশোরগঞ্জের শোলাকিয়ায় দুর্বৃত্তদের হামলার প্রেক্ষিতে চট্টগ্রামের বিনোদনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 
 
বৃহস্পতিবার সকালে ঈদুল ফিতরের নামাজ এবং শুভেচ্ছা ‍বিনিময়ের আনুষ্ঠানিকতা শেষে বিকাল থেকে বিনোদন কেন্দ্রগুলোতে যেতে শুরু করেছেন সাধারণ মানুষ।  এতে মোটামুটি ভিড়ও বেড়েছে বিনোদন কেন্দ্রগুলোর।  এ সুযোগে দুর্বৃত্তরা সেখানে যাতে কোনো ধরনের নাশকতা ঘটাতে না পারে সেদিকে সর্বোচ্চ দৃষ্টি দেয়ার জন্য সংশ্লিষ্ট থানার ওসি নির্দেশ দিয়েছেন সিএমপি কমিশনার।
 
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, ঈদের জামাতে যাদের ডিউটি ছিল তাদের মধ্যে আমরা দুইটা ভাগ করেছি। এক ‍ভাগ আবাসিক ও বাণিজ্যিক এলাকায় টহল দিচ্ছে। আরেকটি অংশকে জরুরি ভিত্তিতে বিভিন্ন ট্যুরিস্ট স্পটে যেতে বলেছি।