ইংল্যান্ডের বার্মিংহামে একটি কারখানায় দেয়াল ধসে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েকজন। বৃহস্পতিবার হাওকিসউড মেটাল নামে একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
দেশটির দমকল বাহিনী জানায়, বড় কংক্রিট কাঠামোর একটি স্তম্ভ ধসে এ প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করছে দেশটির পুলিশ।