বোয়ালখালীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

 
চট্টগ্রামের বোয়ালখালীতে ঈদুল ফিতরের দিন পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে পশ্চিম শাকপুরা গ্রামে পানিতে ডুবে মারা যায় মো.আবছারের আড়াই বছর বয়সী ছেলে শিহাব।
 
এর ঘণ্টা পর পোপাদিয়া গ্রামে শওকত আলমের মেয়ে সামিয়া (২) পানিতে ডুবে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
 
দুইজনকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন বলে জানিয়েছেন উপ-সহকারী কমিউনটি মেডিকেল অফিসার বিপ্লব দাশ।