চীনা ফুটবল কাব শেনজেনের কোচ সিডর্ফ

চাইনিজ ফুটবল কাব শেনজেন’র কোচের দায়িত্ব নিলেন হল্যান্ডের সাবেক আন্তর্জাতিক তারকা কেরেন্স সিডর্ফ। কাবের পক্ষ থেকে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
 
কাবটি চীনের দ্বিতীয় সারির দল। তবুও নতুন চ্যালেঞ্জের আশায় সেখানে যোগ দিচ্ছেন বলে জানান সাবেক এসি মিলান কোচ। এর আগে চীনে কাজ করেছেন গোরান এরিকসন ও লুইস স্কলারির মতো বিশ্বসেরা কোচরা।
 
শেনজেন কর্তৃপক্ষ থেকে জানানো হয়, সিডর্ফকে নিয়োগ দেয়া হয়েছে কারণ বছরের প্রথমার্ধে আমাদের সাফল্য আশনুরুপ ছিলোনা। এক বিবৃতিতে তারা বলেন, ‘আমরা বিশ্বাস করি সিডর্ফের অভিজ্ঞতার মাধ্যমে শেনজেন কাব নতুন মাইলফলক স্পর্শ করবে।’