রাজধানীর উত্তরায় আলাউদ্দিন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ শিশু মেহনাজ হাসান মাইশা (১০) মারা গেছে। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
তার ছোটো ভাই মোত্তাকিন হাসপাতালে চিকিৎসাধীন। গত ২৪ জুন আলাউদ্দিন মার্কেটের লিফট দুর্ঘটনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জন নিহত হয়, অগ্নিদ্গ্ধ অবস্থায় মাইশার বাবা প্রকৌশলী মাহমুদুল হাসান একদিন পরে মারা যান।
অগ্নিকাণ্ডে মাইশার ৫৫ ভাগ ও মুত্তাকিন ২৩ ভাগ দগ্ধ হয়। মেহনাজ হাসান মাইশা উত্তরার মাইলস্টোন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলো।