রায়পুরে দুই নারীর লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দুই নারীর লাশ উদ্ধার হয়েছে। এদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।
 
পুলিশ জানায়,  শুক্রবার সকালে রায়পুর পৌর শহরের নতুন বাজার এলাকার খেজুর তলা নামক স্থানে মাটি চাপা অবস্থায়  লাকী আক্তার (২৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। এবং উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের সমিতির হাট এলাকার খাল থেকে স্থানীয়দের খবরে অজ্ঞাত (২৮) এক নারীর লাশ উদ্ধার করা হয়। লাশ দুটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
পুলিশ আরো জানায়, লাকী উপজেলার গাইয়ারচর ইউনিয়নের মিতালী বাজার এলাকার হাবির উল্যা নকতির মেয়ে ও পৌর শহরের দেনায়েতপুর সেলিমের স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।
 
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ‘ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাকী হত্যাকাণ্ডের শিকার। পৃথক ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’