গোপালগঞ্জে সংঘর্ষে বৃদ্ধ নিহত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত্র বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে  আব্দুল ওদুদ খান (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
 
শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার চাওচা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
 
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত ) জাফর মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।