আত্রাইয়ে জেএমবি সদস্য গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য মঞ্জুরুল ইসলাম মিলনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
 
শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার বারুনীতলা বাজার থেকে গ্রেফতার করা হয়। মিলন আত্রাই উপজেলার মহাদিঘী গ্রামের মালেক মুহুরীর ছেলে।
 
আত্রাই অফিসার ইনচার্জ (ওসি) মো. বদরুদ্দোজা জানান, ২০০৪ সালে রাণীনগর ও আত্রাই উপজেলাসহ আশেপাশের উপজেলায় সিদ্দিকুল ইসলাম ওরফে ‘বাংলা ভাই’ ‘জেএমবি’ দল গঠন করে কথিত সর্বহারা নিধন নামে হত্যাযজ্ঞ, নির্যাতন, লুটতরাজ, ঘরবাড়ি ভাঙচুর শুরু করে। সে সময় ‘বাংলা ভাই’ সঙ্গে হাতেহাত রেখে মিলনও হত্যাযজ্ঞ, নির্যাতন, লুটতরাজ, ঘরবাড়ি ভাঙচুরে অংশ গ্রহণ করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। মামলায় বেশ কয়েকবার গ্রেফতারও হয়। এরপর দীর্ঘদিন থেকে মিলন পলাতক ছিলেন।
 
ওসি আরো জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বারুনীতলা বাজার থেকে গ্রেফতার করা হয়।