নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসে থাকা ১৫ যাত্রী।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে বনপাড়া হাঁটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম জানান, রাজশাহী থেকে পদ্মা পরিবহনের যাত্রীবাহী একটি বাস সিরাজগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। পথে মানিকপুর এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় একজন নিহত ও ১৫ জন যাত্রী আহত হন।