ফকিরাপুলে ৩টি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ যুবক আটক

রাজধানীর ফকিরাপুলে র‌্যাবের চেকপোস্টে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে তিনটি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় সাইফুল ইসলাম স্বপন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক হওয়া সাইফুল একজন অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসায়ী। 
 
র‌্যাব-৩ এর মেজর মেহেদি হাসান জানান, আজ বেলা সাড়ে ১২টার দিকে ফকিরাপুল চেকপোস্টে একটি প্রাইভেটকারকে থামতে নির্দেশ দেয় র‌্যাব সদস্যরা। ওই প্রাইভেটকারটি পাশের আরেকটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। পরে গাড়িটি তল্লাশি করে তিনটি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 
 
আটক সাইফুল ইসলাম জানিয়েছেন, এই অস্ত্রগুলি তিনি বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। এদের মধ্যে একটি আগ্নেয়াস্ত্র লাইসেন্স করা বলে দাবি করেন। র‌্যাব বিষয়টি খতিয়ে দেখছে।