নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের তাতুঁয়াকান্দা এলাকায় শুক্রবার বিকালে আধিপত্য বিস্তার নিয়ে দুগ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহতরা হলেন- মাহবুব আলম, সাইফুল, জাহাঙ্গীর আলম, রাসেল, অদুদ, মুকুল, বাবুল, লতিফ, আলী আজগর ও আবুল। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে যুবলীগ নেতা মাহবুবের হাতের কব্জি বিছিন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় বাড়ি ভাঙচুর করা হয়।
জানা গেছে, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুব আলম ও সাইফুলের মধ্যে নির্বাচন করা নিয়ে দ্বন্দ্বের সৃস্টি হয়। শুক্রবার তাঁতুয়াকান্দা পশ্চিমপাড়া জামে মসজিদের কালেকশন নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন।
আড়াইহাজার থানার এসআই বিল্লাল হোসেন জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়নন্ত্রণে নেয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে।