আম্পায়ার জাভেদ আক্তার আর নেই

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও আম্পায়ার জাভেদ আক্তার শুক্রবার রাওয়ালপিন্ডিতে মারা গেছেন। মৃত্যুকালে জাভেদের বয়স হয়েছিলো ৭৫ বছর।
 
১৯৬২ সালে ২১ বছর বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে জাভেদের অভিষেক হয়। তিনি পাকিস্তান দলে মূলত স্পিন বলার হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন। জীবনে মাত্র একটি টেস্ট খেলেছেন জাভেদ। তবে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হয়ে তিনি ১৮টি টেস্ট এবং ৪০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন। তিনি ১৯৯৭ সাল পর্যন্ত আইসিসির সাথে সরাসরি জড়িত ছিলেন। খবর- ইএসপিএন।