বাংলাদেশ ভ্রমণে নুতন করে সতর্কতা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় তার দেশের নাগরিককে বাংলাদেশ ভ্রমণের ওপর নতুন করে সতর্কবার্তা দিয়েছে। দেশটির স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কিরবি বলেছেন, বাংলাদেশে সন্ত্রাসী হামলার হুমকিটি সত্যি এবং বিদেশিরা এর শিকার হতে পারে।

এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৬ জুলাই জন কিরবি গুলশানের ঘটনা এবং শোলাকিয়ার ঘটনার ওপর আলোকপাত করে যুক্তরাষ্ট্রের নাগরিককে বাংলাদেশে সতর্কতার সঙ্গে ভ্রমণ করতে বলেছেন।