যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত, নিহত ৪

 
যুক্তরাষ্ট্রের হাউস্টনে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। হাউস্টন বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়।
 
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলেছে, স্থানীয় সময় শুক্রবার বিকাল চারটার দিকে বিমাবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি ভূমিতে পরে বিধ্বস্ত হয়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
 
নিহতের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।