আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন চেক

 
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অভিজ্ঞ গোলরক্ষক পিটার চেক। ১৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে চেক রিপাবলিকের হয়ে  ১২৪টি ম্যাচে অংশ নিয়েছেন চেক।
 
শুক্রবার অবসরের ঘোষণা দিতে গিয়ে ৩৪ বছর বয়সী সাবেক চেলসি ও বর্তমান আর্সেনাল গোলরক্ষক প্রাগে সাংবাদিকদের সামনে বলেছেন, বাছাইপর্বে মাঝামাঝি এসে আমি কিছুটা পরিশ্রান্ত অনুভব করেছিলাম। কিন্তু তখন বিদায় নেয়াটা সঠিক মনে হয়নি। নিজের শতভাগ দিয়ে সবসময়ই খেলার চেষ্টা করেছি। এখন সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। এখন মনে হচ্ছে আমার আরো বেমি করে বিশ্রাম নেবার সময় এসেছে।
 
ইউরো ২০১৬ এর চূড়ান্ত পর্বে চেক রিপাবলিকের হয়ে চেক তিনটি ম্যাচে অংশ নিয়েছেন। এই তিন ম্যাচে চেকরা স্পেন ও তুরস্কের কাছে পরাজিত হলেও ক্রোয়েশিয়ার সাথে ড্র করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়।
 
গত বছর চেলসি থেকে আর্সেনালে যোগ দিয়ে দারুন হইচই ফেলে দিয়েছিলেন চেক। চেক রিপাবলিকের হয়ে তিনি কারেল পোবোরোস্কির ১১৮ ম্যাচের রেকর্ড ভঙ্গ করেছেন। প্রিমিয়ার লিগে ১৭৮টি গোল আটকে দিয়ে তিনি ডেভিড জেমসকে ছাড়িয়ে গেছেন। লিভারপুল ও ম্যান সিটির সাবেক গোলরক্ষক জেমসের এই সংখ্যা ১৬৯টি।-বাসস।