প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিস্টার সিটিতে যোগ দিয়েছেন নাইজেরিয়ার আন্তর্জাতিক উইঙ্গার আহমেদ মুসা। ক্লাবটির ইতিহাসে রেকর্ড ১৬.৬ মিলিয়ন পাউন্ডের (২২ মিলিয়ন মার্কিন ডলার) বিনিময়ে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আসন্ন মৌসুমে লিস্টারে যোগ দিলেন তিনি।
২৩ বছর বয়সী মুসা ২০১৪ সালে বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে গোল করে নিজের প্রতিভার জানান দিয়েছিলেন। সিএসকেএ মস্কোর হয়ে সফল পরিসমাপ্তি ঘটিয়ে চার বছরের জন্য তিনি লিস্টারের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন।
এ প্রসঙ্গে মুসা বলেছেন, লিস্টারে যোগ দিতে পেরে আমি দারুণ খুশি। আমি মনে করি এটা বিশ্বের অন্যতম সেরা ক্লাব। এখানে যোগ দিয়েছি কারণ, এটা প্রিমিয়ার লিগে অন্যতম সেরা একটি ক্লাব এবং ক্লাবটি একটি পরিবারের মতো। এখানে আসতে পেরে আমি দারুণ আনন্দিত।-বাসস।