দিনাজপুরের বিরামপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধা নিহত হয়েছেন।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলাধীন বিরামপুর-দিনাজপুর মহাসড়কের দুর্গাপুর এলাকায় অজ্ঞাত ওই বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পলিপ্রয়াগপুর ইউপি সদস্য মোজাম্মেল হোসেন তাকে উদ্ধার করে রাত ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করান।
মহাসড়ক দিয়ে চলাচলকারী কয়েকজন জানায়, পাকা চুল মাথায় প্রায় ৮০ বছর বয়সী ওই বৃদ্ধা রাতে ঘুরাফেরা করছিলেন। কোনো এক সময় হয়তো তিনি চলন্ত মোটর যানের ধাক্কায় আহত হন।
কর্তব্যরত চিকিৎসক ডা. আব্বাস উদ্দিন জানান, প্রিন্ট শাড়ি ও সবুজ ব্লাউজ পরিহিত ওই বৃদ্ধার মুখমণ্ডল থেতলে গেছে এবং পা ভেঙ্গে গেছে। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বিরাপুর থানা পুলিশ এ ঘটনা জানতে পেরেছে বলে জানায়।