ভারতে মস্তিষ্কপ্রদাহ রোগে ১১ শিশুর মৃত্যু

ভারতের বিহার রাজ্যের গয়ায় মস্তিষ্কপ্রদাহ রোগে ১১ শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো শনিবার এ তথ্য জানিয়েছে। এই রোগে আক্রান্ত হয়ে ১৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
 
বিশেষজ্ঞরা জানিয়েছেন, মস্তিষ্কপ্রদাহ রোগে আক্রান্তদের মাথায় তীব্র ব্যথা হয়। যা মস্তিষ্ক অচল করে দিতে পারে। শিশুরাই এ রোগে বেশি আক্রান্ত হয় বলেও জানান তারা।
 
গত দুই বছরে দেশটির উত্তর প্রদেশ ও বিহারে এ রোগে অনেক শিশু মারা গেছে।