চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিলসহ যুবক আটক

 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ৭০ বোতল ফেনসিডিলসহ মো. সোহেল রানা (২৪) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
 
শনিবার ভোরে সীমান্ত পিলার ১৮০/৮-এস থেকে ২শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি মাঠ এলাকায় অভিযান চালিয়ে একটি পাট খেত থেকে সোহেল রানাকে আটক করা হয়। এ সময় তার অপর চার সহযোগী পালিয়ে যায়। তবে তাদের চিহ্নিত করা হয়েছে।
 
সোহেল রানা শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের টাপ্পু ভুট্টিতলা গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে।
 
উদ্ধারকৃত ফেনসিডিলের দাম ২৮ হাজার টাকা। এ ব্যাপারে আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে ফেনসিডিলসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
 
চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আবুল এহসান বিষয়টি নিশ্চিত করেছেন।