ইয়াবাসহ গ্রেফতার ২

গত বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়াইল ইউনিয়নের খারঘর গ্রামে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা, ৩টি বিয়ার ক্যান, ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। 
 
জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে খারঘর গ্রামের মাদক ব্যবসায়ী কবির মিয়ার (৩৫) বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। এসময় তার বাড়ি থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সিন্দুউরা গ্রামের মো. সিদ্দিকুর রহমানকে (৩৪) আটক করেন। এরা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলে পুলিশ জানায়। 
 
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, গ্রেফতারকৃতদের মাদক আইনে মামলা দেখিয়ে গত শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।