ময়মনসিংহে মুক্তাগাছা উপজেলায় চার বছর বয়সী শিশু সৈকত খুঁজছে তার বাবা-মাকে।
শনিবার উপজেলাধীন ময়মনসিংহ-মুক্তাগাছা সড়কের খাগডহর বিজেপি ক্যাম্প সংলগ্ন এলাকায় কান্নারত অবস্থায় সৈকতকে পাওয়া যায়। সে তার বাবার নাম সুরুজ এবং মার নাম স্বপ্না বলে জানায়। তবে শিশুটি তার ঠিকানা বলতে পারছে না।
মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার রাশেদুল হাসান জানান, শিশুটিকে মুক্তাগাছা পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আমজাদ হোসেনের হেফাজতে রাখা হয়েছে।
শিশুটির অভিভাবককে এ ০১৭১৭-০৭৩৭৮৯ এবং ০১৯১৫-১০০৯৩০ দুটি নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।