দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত হয়েছে। নিহত শাকিল  (১৯) উপজেলার ফিলিপনগর মন্ডলপাড়া গ্রামের আইনাল হকের ছেলে।
 
শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলাধীন কুষ্টিয়া-প্রাগপুর কল্যাণপুর বাজারে এ ঘটনা ঘটে। শাকিল কুষ্টিয়া সরকারি কলেজে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
 
থানা পুলিশ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।