একটুর জন্য আরেকটি গ্র্যান্ডস্ল্যাম ছোঁয়া হলো না সুইস তারকা রজার ফেদেরার। শুক্রবার উইম্বলডন টেনিসের সেমিফাইনালে হেরে বিদায় নেন সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা।
প্রথম সেটে হারলেও পরের দুই সেট জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন রজার ফেদেরার; কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। মিলোস রাওনিচের কাছে শেষ দুই সেটে হেরে উইম্বলডনের সেমি-ফাইনাল থেকে বিদায় নিয়েছেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জেতা এই তারকা।
বৃহস্পতিবার সুইজারল্যান্ডের ফেদেরারের বিপক্ষে টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই রাওনিচের জয়টি ৬-৩, ৬-৭ (৩-৭), ৪-৬, ৭-৫, ৬-৩ গেমের। দ্বিতীয় সেমি-ফাইনালে চেক প্রজাতন্ত্রের তমাস বের্দিচকে ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে হারান মারে। আগামী রোববার শিরোপা লড়াইয়ে নামবেন দুজনে।
৩৪ বছর বয়সী ফেদেরারের জেতা ১৭ গ্র্যান্ড স্ল্যামের মধ্যে উইম্বলডনের শিরোপাই সাতটি। ২০১২ সালে শেষবারের মতো শিরোপা জিতেছিলেন তিনি। উইম্বলডনের ১১ আসরের সেমি-ফাইনালে খেলা ফেদেরার এই প্রথম সেরা চারের ম্যাচে হারলেন।