লোহাগড়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার

নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
 
শনিবার দুপুরে এড়েন্দা থেকে সাজাপ্রাপ্ত গোলাম মোস্তফাকে (৪২) গ্রেফতার করা হয়। মোস্তফা লোহাগড়ার ভাটগাতী গ্রামের আলতাফ বিশ্বাসের ছেলে।
 
লোহাগড়া থানার এএসআই ওলিয়ার জানান, কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের রিফাত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এ মামলায় ২০১০ সালে আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।