জেলার ত্রিশাল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মোস্তফা কামাল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার সতেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তার ছেলে কবির হোসেন (২৫) গুরুতর আহত হয়েছেন।
ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, ধানের বীজতলা তৈরির সময় কবির বিদ্যুতের তারে জড়িয়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে তার পিতা মোস্তফা কামাল মারা যান। কবির ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।