১৬ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ তৈরির কাজ শেষ করেছে চীন। ডাবল লাইন সম্বলিত সুড়ঙ্গটিতে দ্রুতগামী ট্রেন চলাচল করবে। এটি চালু হলে এটিই হবে এশিয়ার দীর্ঘতম রেল সুড়ঙ্গ।
সুড়ঙ্গটি দিয়ে চীনের চেংডু প্রদেশের রাজধানী জিয়ান ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের মধ্যে দ্রুতগামী ট্রেন চালু হবে।
রাজ্যদুটির মধ্যে কুইলিং পর্বতমালা অবস্থিত। এখন এই পর্বতমালা ভেদ করে ঘণ্টায় প্রায় ২৫০ কিলোমিটার বেগে ট্রেন ছুটবে।
সুড়ঙ্গটি নির্মাণের আগে এই দুই যায়গার মধ্যে যাতায়াত করতে ১৬ ঘণ্টা সময় লাগতো। এখন ৬৪৩ কিলোমিটার যেতে লাগবে মাত্র তিন ঘণ্টা। -এনডিটিভি