প্লাতিনির রেকর্ড ছুঁতে চান গ্রিজম্যান

জার্মানির বিপক্ষে জয়ের নায়ক ফ্রান্সের অঁতোয়ান গ্রিজম্যান স্বদেশি কিংবদন্তী মিশেল প্লাতিনির রেকর্ড ছোঁয়ার স্বপ্ন দেখেন। গ্রিজমান বলেন, ‘মিশেল প্লাতিনির চেয়ে আমি এখনও খুব দূরে আছি এবং আশা করছি এক দিন আমি এর কাছে যেতে পারব।’
 
তবে আপাতত ফাইনালে আলো ছড়ানোর জন্য উন্মুখ এই তরুণ। গত বৃহস্পতিবার গ্রিজমানের জোড়া গোলে জার্মানিকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে স্বাগতিক ফ্রান্স।
 
এবারের ইউরোতে এই নিয়ে ৬ গোল করলেন গ্রিজমান। ইউরোর এক আসরে গ্রিজমানের চেয়ে গোল বেশি কেবল ফ্রান্সেরই সাবেক তারকা মিশেল প্লাতিনির। ১৯৮৪ সালে ৯ গোল করেছিলেন এই ফুটবল কিংবদন্তি।
 
টুর্নামেন্টের গোল্ডেন বুট পাওয়ার ক্ষেত্রে বেশ এগিয়ে আছেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড গ্রিজমান। তিন গোল করে গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ফ্রান্সের ফাইনালের প্রতিপক্ষ ক্রিশ্চিয়ানো রোনালদো।
 
আগামী রবিবার।শিরোপা নির্ধারণী ম্যাচে সাঁ-দেনিতে ফ্রান্স ও পর্তুগাল মুখোমুখি হবে।