নীলফামারীর সৈয়দপুরে জুয়া খেলার সময় ৫ জুয়াড়িকে আটক করেছে।
শনিবার বিকেলে তাদের ৫দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। দণ্ডপ্রাপ্তদের নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলার কামারপুকুর ইউনিয়নের ব্রমোত্তর ছালুয়াপাড়া এলাকায় জুয়া খেলার সময় সৈয়দপুর থানা পুলিশ ৫ জুয়াড়িকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু ছালেহ মুসা প্রত্যেককে ৫দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- ওই এলাকার ব্রমোত্তর ছালুয়াপাড়ার রফিকুল ইসলামের পুত্র আবু তালেব (২২), মাহাতাব উদ্দিনের পুত্র আমিনুল (২১), ইসমাইলের পুত্র রব্বানী (২০), তাহের আলীর পুত্র মইনুল ইসলাম (৩১) ও আব্দুর রশীদের পুত্র এনামুল হক।