আর্চারিতে স্বর্ণ ও শ্যুটিংয়ে রৌপ্য বাংলাদেশের

রাশিয়ায় ৬ষ্ঠ আন্তর্জাতিক চিলড্রেন গেমসের আরচ্যারি বিভাগে বাংলাদেশের হয়ে বিকেএসপি’র মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও রাদিয়া আক্তার শাপলা জুটি রিকার্ভ মিক্সড ইভেন্টে স্বর্ণ পদক লাভ করেছেন।
 
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার ফাইনাল খেলায় বাংলাদেশের আরচ্যার জুটি ৫-১ সেট পয়েন্টে জিতে চ্যাম্পিয়ন হন।
 
এদিকে শুটিং-এ বাংলাদেশের হয়ে বিকেএসপি’র শুটার মোহাম্মদ আবু সুফিয়ান ১০মি. এয়ার রাইফেল (একক)-এ রৌপ্য পদক অর্জন করেন। প্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান বিকেএসপি পরিবারের পক্ষ থেকে স্বর্ণ ও রৌপ্য পদক জয়ী খেলোয়াড়ত্রয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
 
আর্চারি ও শুটিংয়ের পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ দাবা ও তায়কোয়ান্দো দল।