সীতাকুণ্ডে জঙ্গি সন্দেহে আটক ৪

সীতাকুণ্ডে জঙ্গি সন্দেহে চার যুবককে পুলিশ আটক করেছে।
 
শনিবার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম ডিবি পুলিশ বাড়বকুণ্ড রেলগেট এলাকা থেকে চার যুবককে আটক করে। এ সময় তাদের কাছ থেকে বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।
 
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান বলেন, চার যুবককে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। তবে তারা জঙ্গি কিনা যাচাই বাচাই করা হচ্ছে।