সিরাজগঞ্জে যমুনায় দুই শিশু নিখোঁজ

সিরাজগঞ্জের চৌহালীর আটাপাড়ায় যমুনায় ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে।
 
শনিবার দুপুর থেকে এ দুই শিশু নিখোঁজ হয়। এরা হলো ঢাকার মিরপুরের মনি হোসেনের মেয়ে সুরভী খাতুন (১০) ও গাজীপুরের কোনাবাড়ির কোরাইশ হোসেনের মেয়ে সুমাইয়া (৭)।
 
চৌহালীর সেখ চাঁদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল জানান, নিকট আত্বীয়ের বাড়িতে বেড়াতে এসে সুরভী ও সুমাইয়া যমুনা নদীর আটাপাড়া তীরে গোসল করতে নামে। হঠাৎ তারা নদীর স্রোতে ভেসে যায়। শনিবার সন্ধ্যা পর্যন্ত নদীর আশপাশের এলাকায় অনেক খোঁজা-খুঁজি করেও তাদের পাওয়া যায়নি।