সোমবার থেকে খুলছে শেকৃবি

 
ঈদের ছুটি শেষে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) খুলছে সোমবার। টানা ১৬ দিনের ছুটি শেষে সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে প্রশাসন সূত্র জানিয়েছে।
 
গত ২৪ জুন বিশ্ববিদ্যালয় প্রশাসন ঈদের ছুটি ঘোষণা করে।
 
ইতোমধ্যেই শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। হল ও ক্যাম্পাস ফিরে পাচ্ছে তার চিরচেনা রূপ। শিক্ষার্থীদের পদচারণায় আবারো মুখরিত হয়ে উঠছে ক্যাম্পাস।