সাটুরিয়ায় বাবা খুন, ২ ছেলে আটক

 
মানিকগঞ্জের সাটুরিয়ায় ছেলেদের হাতে আফাজ উদ্দিন(৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার করাইল শিমুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
 
এ ঘটনায় এলাকাবাসী মোঃ আওলাদ হোসেন (৪০) ও মোঃ খোরশেদ আলমকে (৩৫) আটক করে পুলিশে সোর্পদ করেছে।
 
জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে আফাজউদ্দিনের সঙ্গে তার ছেলেদের কয়েক বার ঝগড়া হয়েছে। একে কেন্দ্র করে রাতে ছেলেরা ক্ষিপ্ত হয়ে তাদের পিতাকে লাঠি দিয়ে মারধর শুরু করে। এতে ঘটনাস্থলে আফাজ উদ্দিন মারা যান। এ সময় স্থানীয়রা আওলাদ ও খোরশেদ আলমকে আটক করে পুলিশে খবর দেয়।
 
এ ব্যাপারে সাটুরিয়া থানা অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ হাবিবুল্লাহ সরকার জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের দুই ছেলেকে আটক করা হয়েছে।