‘মাদারি’ ছবির মুক্তির প্রহর গুনছেন বলিউড অভিনেতা ইরফান খান। তবে শুধু অভিনয়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না তিনি। আগামী বছরগুলোতে ছবিতে গানও গাইতে চান তিনি।
টিভি শো ‘সা রে গা মা পা’তে নিজের ছবির প্রচারণার জন্য গিয়েছিলেন ইরফান। প্রতিযোগীদের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি ছবিতে গান গাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে ইরফান বলেছেন, ‘সা রে গা মা পা’র প্রতিযোগীরা অসাধারণ। তাদের অনেক মেধা রয়েছে। তাদের গান দেখে আমি নিজেই গান গাওয়ার উত্সাহ পাচ্ছি। আগামীতে আমি অবশ্যই গান গাইব।
‘মাদারি’ ছবি ছাড়াও হলিউড ছবি ‘ইনফার্নো’র মুক্তির অপেক্ষায় আছেন ইরফান। খবর: ইন্ডিয়ান এক্সপ্রেস।