সিরিয়ায় সরকারি সেনাদের সঙ্গে সংঘর্ষে অন্তত ২৯ বিদ্রোহী নিহত হয়েছে। বিদ্রোহীরা আলেপ্পো নগরীতে প্রধান সরবরাহকারী পথটি পুনরায় খোলার চেষ্টা চালালে সরকারি বাহিনীর সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ ঘটে।
রবিবার ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানিয়েছে, কাস্টেলো রোডটি পুনরায় খোলার চেষ্টাকালে ইসলামপন্থী উপদল ফেলাক আল-শাম ও আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন আল-নুসরা ফ্রন্টের যোদ্ধারা নিহত হয়েছে। বৃহস্পতিবার রুটটি সরকারি সৈন্যরা বিচ্ছিন্ন করে দেয়। এএফপি।