তালায় মাদক বিক্রির অপরাধে ৩ জনের সাজা

সাতক্ষীরার তালায় মাদকদ্রব্য বিক্রি ও সেবনের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
 
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন এ সাজা প্রদান করেন।
 
সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার মাগুরা গ্রামের আব্দুল হামিদের ছেলে জাহিদ হোসেন (২৫), মাগুরাডাঙ্গা গ্রামের মাহাবুব সরদারের ছেলে আবু তাহের (৩০) ও মাগুরা গ্রামের হোসেন গাজীর ছেলে মোজাম গাজী (৩২)।