শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে বিশেষ করে শাশুড়ির সঙ্গে বৌমার ঝগড়া নতুন ঘটনা নয়। তবে অভিনব বিষয় হল রাশিয়া থেকে বিয়ে করে আনা বৌমা শাশুড়ির সঙ্গে দ্বন্দ্বের জেরে বাড়ির সামনে অনশনে বসেছেন।
ভারতের আগ্রায় ঘটা এই অনশনের ছবি এখন সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল।
IMG0
দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০১১ সালে বিক্রান্ত সিংহ চান্দেলের সঙ্গে বিয়ে হয় রাশিয়ার মেয়ে ওলগা এফিমেনকোভার। এই দম্পতির একটি কন্যাসন্তানও রয়েছে। ওলগার অভিযোগ, শ্বশুরবাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। তার স্বামী, মেয়েকেও ঢুকতে দেওয়া হচ্ছে না। অগত্যা শ্বশুরবাড়ির সামনে অনশনে বসতে হয়েছে ওলগাকে।