ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে রবিবার সকালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
 
স্থানীয়রা জানান, সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের ফয়জুল হকের ছেলে মাহমুদুল্লাহ (৩) তার দাদির সঙ্গে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে বেড়াতে যায়। ওই গ্রামের নাসিমুল হকের ছেলে আল মোবিন (৩) ও মাহমুদুল্লাহ (৩) খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পরে যায়। পরে পুকুরের পানি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।