নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামে রবিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি নবী হোসেনের পুত্র। পেশায় নরসুন্দর ছিলেন। 
 
জানা যায়, আবুল হোসেন নিজের ঘরে মোবাইল সেটে চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে দ্রুত পাশের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এলাকাবাসী জানান, নিহতের স্ত্রীসহ ২ মেয়ে ও ১ ছেলে নিয়ে সংসার। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।