সরকারকে জঙ্গি সমস্যার সমাধান করতে হবে: এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ বলেছেন, 'সরকারকে জঙ্গি ও চলমান অন্যান্য সমস্যার সমাধান করতে হবে।'
 
নগরীতে তার বাসভবন পল্লী নিবাস-এ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এইচ এম এরশাদ বলেন, 'শিক্ষিত তরুণদের জঙ্গি কার্যক্রমে অংশগ্রহণ দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক একটি সংকেত।'
 
তিনি জঙ্গি হামলার ব্যাপারে গোয়েন্দা সংস্থাগুলোকে আগাম তথ্য দিতে না পারার সমালোচনা করেন। তিনি তরুণদের বেকার সমস্যার সমাধানে আরো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য সরকারকে পরামর্শ দেন।
 
এ সময় অন্যান্যের মধ্যে সাবেক সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সদস্য-সচিব হোসেন মকবুল শাহরিয়ার আসিফ, রংপুর নগর জাপার আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা ও সদস্য-সচিব এস এম ইয়াসির উপস্থিত ছিলেন। খবর- বাসস।