ঈদের ছুটিতে বেড়াতে এসে মুন্সীগঞ্জে পানিতে ডুবে বিথি (১৬) ও আয়েশা (১৩) নামে দুই কিশোরীর মৃত্যু হয়েছে।
রবিবার বিকালে জেলার সিরাজদিখান উপজেলার মোল্লাকান্দি গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে।
আয়েশা নারায়ণগঞ্জের ফতুল্লার মো. আলমের ও বিথি আবু বকরের মেয়ে। নিহতরা একে অপরের মামাত-ফুপাত বোন।
সিরাজদিখান উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা দুলাল আহমেদ জানান, নিহতরা মোল্লাকান্দি গ্রামের ইদ্রিস মোল্লার বাড়িতে বেড়াতে এসেছিল। বিকালে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে আয়েশা ও বিথি পানিতে তলিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।