বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিসওয়াল-শৃংলা আলোচনা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এবং ঢাকাস্থ  ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শৃংলা বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেছেন। রবিবার সন্ধ্যায় তারা দীর্ঘ সময় নিয়ে এ বৈঠক করেন বলে জানা গেছে।বিসওয়ালের আগ্রহে যুক্তরাষ্ট্র দূতাবাস এ আলোচনার আয়োজন করে।
কুটনৈতিক সূত্রে জানা গেছে মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্ণিকাটের বাসায় এ আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বার্ণিকাট প্রায় ১ ঘন্টা অংশগ্রহণ করেছিলেন। এছাড়া আলোচনায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী মন্ত্রী মনপ্রীত আনন্দ।

সূত্রমতে আলোচনায় নিরাপত্তার বিষয়টি ‘বৃহত্তর অর্থে’ গুরুত্ব পায়।