আলমডাঙ্গায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করে স্বামীর আত্মহত্যা

আলমডাঙ্গার বড় বোয়ালিয়া গ্রামে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

 

আলমডাঙ্গা থানার এসআই গিয়াস উদ্দিন জানান, রাত ৯টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাদানুবাদের এক পর্যায়ে ইবাদৎ আলী দা দিয়ে স্ত্রী জাহানারাকে কোপাতে থাকে। জাহানারার বাম হাত কেটে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এরপর ইবাদৎ স্ত্রীর লাশ পাশে রেখে ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।

আরো পড়ুন : শিশু একাডেমি বইমেলা শুরু হচ্ছে আজ

ইবাদৎ আলমডাঙ্গার বড় বোয়ালিয়া গ্রামের আদর্শপাড়ার নোয়াব জোয়ার্দ্দারের ছেলে এবং জাহানারা কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের আকছেদ আলীর মেয়ে। ২৫ বছর আগে তারা বিয়ে করেন।

 

তিনি আরো জানান, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসনপাতালে পাঠানো হবে।

 

ইত্তেফাক/ইউবি